রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
রাজধানী
মোহাম্মদপুরে ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:১০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’ কে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ১৬ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

রোববার (২৬ জুলাই) মোহাম্মদপুর চাঁদউদ্যান এলাকায় অভিযান পরিচালনা সুমন ওরফে কাইল্ল সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালের দিকে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের বিষয়ে তথ্য গোপন করার চেষ্টা করলেও পরে স্বীকার করেন যে, তার চাঁদউদ্যান এলাকার বাসায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে চাঁদউদ্যানের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চাঞ্চল্যকর মামলাসহ একাধিক মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ২০২৪ সালের অক্টোবর মাসে দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলার (মামলা নং-২৯) ৪ নম্বর আসামি ছিলেন সুমন। ওই মামলায় মোট ২৯ জনকে আসামি করা হয়। তিনি আদালত থেকে জামিনে না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুমন এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সন্ত্রাসীদের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলেও জানান তারা। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close