শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নূরে মদিনা মোহাম্মদীয়া মাদ্রাসা
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

১৬তম জাতীয় হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় হিফজ শিক্ষা বোর্ডের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে হবিগঞ্জের লাখাইয়ে নূরে মদিনা মোহাম্মদীয়া মাদ্রাসা।

সোমবার (২৭ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন শায়খুল হাদীস মুফতি মুহসিনুল কারীম কাসেমী। 

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় হিফজ শিক্ষা বোর্ডের এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে ৬ জন এ প্লাস (মুমতাজ) লাভ করে। এ ছাড়া একজন শিক্ষার্থী কেন্দ্রীয় মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে এবং অপর দুইজন জায়্যিদ জিদ্দান ফলাফল পেয়েছে।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন— মো. আবু তালহা (২০ পারা গ্রুপ), মো. নাবিল হাসান (১৫ পারা গ্রুপ), মো. আবু হানিফ (১০ পারা গ্রুপ), মো. মাহবুব নূর মাহদী, মো. মাহিদ ও মো. আমির হামজা (৫ পারা গ্রুপ)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলাউদ্দীন মিয়া, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন বলেন, কোরআনের হিফজ শিক্ষায় শিক্ষার্থীদের এই সাফল্য প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রচেষ্টা ও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক পরিশ্রমের ফল। আমরা চাই, তারা শুধু কোরআনের হাফেজই নয়, কোরআনের আদর্শ ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাসউদ জামিল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close