সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
রাজনীতি
যতদিন না জনগণ ভালোবাসা দেবে, আমরা জনগণকে ভালোবেসেই যাব: পাটোয়ারী
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, “যতদিন না জনগণ ভালোবাসা দেবে, আমরা জনগণকে ভালোবেসেই যাব।”

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এনসিপির নেতারা ঘরে ঘরে এবং প্রতিটি ইউনিয়নে গিয়ে মানুষের কথা শুনবেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি দখলদারদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন। বিএনপির উদ্দেশে তিনি বলেন, দলটির অতীতের জনপ্রিয়তা ও সাংগঠনিক শৃঙ্খলার কথা স্মরণ করে বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

সরকারি সেবার মান নিয়ে সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত হচ্ছে না এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

আজমিরীগঞ্জের উন্নয়ন হয়নি বলেও তিনি দাবি করেন। ভবিষ্যতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে এসব সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সমাবেশে বক্তব্যের শুরুতেই সারজিস আলম বলেন, তাদের কর্মসূচি যেখানে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে এবং আজমিরীগঞ্জেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। 

তিনি আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে বলেন, জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতির পরিণতি শুভ হয় না। 

একই সঙ্গে বিএনপির উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, একই ধরনের রাজনীতি অনুসরণ করলে তার পরিণতিও ভালো হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, তরুণদের অংশগ্রহণ এবং এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতারা আজমিরীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কামাল আহমেদকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সমর্থনের আহ্বান জানিয়ে উপস্থিত জনতার কাছে ভোট প্রার্থনা করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জনগণ   ভালোবাসা   পাটোয়ারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close