শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      
রাজধানী
মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে দুইজন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

নিহত একজনের নাম নাসিমা বেগম, অন্যজনের নাম জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানাপ্রাচীরটি ধসে পড়ে। এতে সাত থেকে আটজন চাপা পড়েন। তাদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উদ্ধারের পর তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, নাছিমা বেগম তাদের পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ   দেয়াল ধস   টিসিবি   মিরপুর দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close