রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম
নিহত সুজন দাসের লাশ

নিহত সুজন দাসের লাশ

নীলফামারীর ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ইউনিয়নের ছোট রাউতা দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি হলেন গ্রামের জিতেন দাসের ছেলে সুজন দাস (৩০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন সুজন দাস। পরে দুপুরের দিকে তার স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সুজন দাসকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, ঋণের বোঝা ও মানসিক হতাশার কারণে সুজন দাস আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডোমার   মাছ ব্যবসায়ী   ঝুলন্ত মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close