মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা      র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের খসড়া চূড়ান্ত অনুমোদন      বদলাচ্ছে অর্থবছরের সময়কাল      এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের      ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার রায় যে কোনো দিন      তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের      
রাজধানী
খিলক্ষেতে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম
জাহিদ ইকবাল ও মোহাম্মদ তৌহিদুজ্জামান

জাহিদ ইকবাল ও মোহাম্মদ তৌহিদুজ্জামান

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়ার সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাহিদ ইকবাল সভাপতি ও মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মিসবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মুকুল হোসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক এএম আইয়ুব, কোষাধ্যক্ষ মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক আমির হোসাইন, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান খান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন মজুমদার, নির্বাহী সদস্য এমদাদুল হক সোহেল, মো. মাহফুজুর রহমান, মো. লিটো আহমেদ, মো. মোস্তফা সিকদার, জিসাদ ইকবাল, জাহিদুল হক জুয়েল, মো. আলতাফ হোসেন ও তাসবির ইকবাল।

সরকারি নিবন্ধন নম্বর এস-১৪৮৮৭’-এর আওতাভুক্ত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় তিন দশকের পথচলায় সংগঠনটি নানা চড়াই-উতরাই, প্রতিকূলতা ও সময়ের পরিবর্তন অতিক্রম করে আজ এলাকাবাসীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতার অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এলাকার নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে সংগঠনটি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক বছরগুলোতে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির নেতৃত্বে এলাকায় একাধিক জনসম্পৃক্ত ও দৃষ্টান্তমূলক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা পালন, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আন্দোলন ও তদারকি, পানি নিষ্কাশনের আউটগোয়িং ড্রেন ও খাল পরিষ্কারের দাবিতে ধারাবাহিক উদ্যোগ, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে জনমত গঠন, অবৈধ স্থাপনা অপসারণ, ম্যানহোল পরিষ্কার, সড়কবাতি স্থাপন ও সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন কার্যক্রম তদারকি ও বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে সংগঠনটির ভূমিকা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতার সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি এবং বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমেও সংগঠনটি সমাজকল্যাণে অবদান রেখে চলেছে।

জাহিদ ইকবাল বলেন, “নিকুঞ্জ টানপাড়াকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত ও আধুনিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জনস্বার্থে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও শক্তিশালীভাবে কাজ করতে চাই।”

মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার বলেন, “এই কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি পুরো নিকুঞ্জ টানপাড়া এলাকাবাসীর কমিটি। সকলের মতামত, অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

স্থানীয় বাসিন্দারা মনে করেন, নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি আজ শুধু একটি সামাজিক সংগঠন নয়, বরং নাগরিক অধিকার, সামাজিক ঐক্য ও উন্নয়নের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। অতীতের প্রতিটি জনকল্যাণমূলক আন্দোলন ও নাগরিক দাবিতে সংগঠনটির সক্রিয় উপস্থিতি এলাকাবাসীর মধ্যে নতুন আস্থা সৃষ্টি করেছে।

তিন দশকের গৌরবময় পথচলায় নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ উদ্যোগই একটি এলাকার ইতিবাচক পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। 

নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি সমাজকল্যাণ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, পরিবেশ রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খিলক্ষেত   নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি   নতুন কমিটি গঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close