মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা      র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের খসড়া চূড়ান্ত অনুমোদন      বদলাচ্ছে অর্থবছরের সময়কাল      এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের      ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার রায় যে কোনো দিন      তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের      
রাজধানী
মিরপুরে দেয়াল ধ্বসে হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে : ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৫৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীর মিরপুর কলেজের দেয়াল ধ্বসের হতাহতের ঘটনায় রাজউক, গণপূর্ত ও উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সদস্যদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির তদন্তের প্রতিবেদন প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর-২’-এর মিরপুর কলেজের দেয়াল ধসে দুইজনের মৃত্যু ও সাতজন আহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই কথা জানান ।

প্রশাসক বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়। আজকের ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত।

তিনি আরও বলেন, ‘দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের উপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ জন্য আজকে এই বড় দুর্ঘটনা ঘটে গেল।’

‘ভবিষ্যতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বাকি দেয়ালগুলো মজবুত করে করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘টিসিবির পণ্য সংগ্রহের সময় যারা আহত হয়েছেন, তাদেরকে আর্থিকভাবে সহায়তার চেষ্টা করা হবে।’

প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

উল্লেখ্য, মঙ্গলবার বিকালে মিরপুর-২-এ অবস্থিত মিরপুর কলেজের দেয়াল ধ্বসে ঘটনাস্থলে দুইজন নিহত ও সাতজন আহত হয়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিরপুরে দেয়াল ধ্বসে হতাহত   আইনগত ব্যবস্থা নেয়া   ডিএনসিসি প্রশাসক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close