বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      
দেশজুড়ে
দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দৈনিক ৫০০ টাকা মজুরি দ্রুত কার্যকর ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের টিপড়াছড়া চা বাগানে সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মবিরতি শেষে বৃষ্টির মধ্যেই শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। 

সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ বলেন, ‘প্রায় দুই শতাব্দী ধরে চা বাগানে বসবাস করলেও চা শ্রমিকদের নিজেদের কোনো জমির মালিকানা নেই। ফলে তারা এখনো অনেক মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।’ 

শ্রমিকরা অভিযোগ করেন, বছরে মাত্র আট টাকা করে মজুরি বৃদ্ধি তাদের সঙ্গে প্রহসনের শামিল। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে একটি পরিবারের ন্যুনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়।’

তাই সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ সময়ের দাবি বলে তারা উল্লেখ করেন। 

সমাবেশে বক্তব্য দেন চা শ্রমিক নেত্রী বৃন্দা রানী তাঁতী, ঝিনুক ব্যানার্জী, রিপন তন্তবায়, রঞ্জু তাঁতী, নিরঞ্জন দাশ, জয় কুমার পাল, কেজুরিছড়া চা বাগানের সভাপতি মহেশ্বর দাশ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির আহ্বায়ক বিশু প্রসাদ গোয়ালা। 

বক্তারা বলেন, ‘জাতীয় সংসদে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব উত্থাপিত হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে, যা শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে।’ 

তারা অভিযোগ করেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চা শ্রমিকরা এখনো ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। 

পাশাপাশি শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত পরিবেশে ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দৈনিক মজুরির দাবিm শ্রীমঙ্গল   চা শ্রমিকদের কর্মবিরতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close