বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
প্রতারণা মামলায় মাদারগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম
মোহাম্মদ আলী জিন্নাহ

মোহাম্মদ আলী জিন্নাহ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী জিন্নাহকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। তিনি চরপাকেরদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য মরহুম বদিউজ্জামাল বদি মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বিভিন্ন ব্যক্তিকে এনজিওর মাধ্যমে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন ইউপি সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ।

পরে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। একপর্যায়ে আত্মগোপনে চলে যান।

দীর্ঘদিন আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদ থেকে তার বেতন-ভাতাসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়। পরে তাকে খুঁজে না পেয়ে প্রতারণার শিকার এক ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, ‘মোহাম্মদ আলী জিন্নাহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।’’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ইউপি সদস্য গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close