সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
বিনোদন
লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পরিবার বা সন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে বলিপাড়ায় কৌতূহলের পারদ সবসময়ই উর্ধ্বমুখী। পেশাগত জীবনের পাশাপাশি আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও নেটপাড়ায় চর্চা লেগে থাকে। এবার নতুন করে শাহরুখ-পুত্রের প্রেমজীবন নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি লন্ডনে এক তরুণীর সঙ্গে আরিয়ানকে বাইরে সময় কাটাতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই মুহূর্তগুলোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন তবে কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান খান?

ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে ওই তরুণীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন আরিয়ান। দুজন বেশ স্বাচ্ছন্দ্যেই কথা বলছিলেন ও সময় কাটাচ্ছিলেন। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আরিয়ানের সঙ্গে দেখা যাওয়া ওই তরুণীর নাম ভিনি তাকাইর।

ভিডিওতে দুজনের কেমিস্ট্রি নজর কেড়েছে নেটিজেনদের। তবে এটি নিছকই গাঢ় বন্ধুত্ব নাকি সত্যিই মন দেওয়া-নেওয়ার গল্প শুরু হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা মেলেনি।

নেটপাড়ার একাংশ মনে করছেন, আরিয়ান ও ভিনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আবার অনেকের মতে, এটি শুধুই বন্ধুদের আড্ডা বা নিছক বন্ধুত্বও হতে পারে। শাহরুখ-পুত্র সত্যিই নতুন প্রেমে পড়েছেন কি না  তা নিয়ে জল্পনা চললেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আরিয়ান   শাহরুখ খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close