বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
বিনোদন
সারওয়ার আলী ও লাইসা আহমদ আবারও ছায়ানটের সভাপতি ও সাধারণ সম্পাদক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম
সারওয়ার আলী ও লাইসা আহমদ

সারওয়ার আলী ও লাইসা আহমদ

সারা দেশে বাঙালি সংস্কৃতি চেতনার বিস্তারে কার্যক্রম আরও সম্প্রসারণের অঙ্গীকার নিয়ে ছায়ানটের নতুন কার্যকরী সংসদ গঠিত হয়েছে। এতে সারওয়ার আলী সভাপতি ও লাইসা আহমদ লিসা সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকার ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কার্যকরী সংসদ তিন বছরের জন্য নির্বাচিত হয়। 

একই মেয়াদের জন্য ছয় সদস্যের উপদেষ্টা পরিষদও নির্বাচিত হয়েছে।

নবনির্বাচিত কার্যকরী সংসদে সহসভাপতি হয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসেহুন আমীন।

কার্যকরী সংসদের সদস্যরা হলেন মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম ও মহুয়া মঞ্জরী সুনন্দা।

উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন সেলিনা মালেক চৌধুরী, ইফফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার ও শ্যামলী নাসরিন চৌধুরী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সারওয়ার আলী   লাইসা আহমদ   ছায়ানটের সভাপতি   সাধারণ সম্পাদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close