বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
ফটিকছড়ি উত্তরে বোনের হাতে ভাই খুন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম আপডেট: ৩১.০৭.২০২৬ ৮:০৮ পিএম
মো. রফিক

মো. রফিক

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাট ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মো. রফিক প্রকাশ মনা (৬৫) নামে বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বোন রোজি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈদিলপুর মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. রফিক এলাকার মৃত আলী হোসেনের ছেলে। 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীর ছেলে মো. কাসেম বাদী হয়ে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, মো. রফিকের দুইটি সংসার রয়েছে। তার দ্বিতীয় স্ত্রীর সন্তানরা উপজেলার লেলাং ইউনিয়নের চারালিয়া হাট এলাকায় বসবাস করেন। 

বৃহস্পতিবার রাতে সৎভাই হাসান ফোন করে মো. কাসেমকে জানান, তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাবার মরদেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

মো. কাসেম অভিযোগ করে বলেন, ‘পৈত্রিক সম্পত্তি নিয়ে ফুফু রোজি আক্তার ও সৎভাই হাসানদের সঙ্গে আমার বাবার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়।’

তিনি আরও বলেন, ‘সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে আমার বাবাকে মারধর করে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি স্ট্রোক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।’

মো. কাসেম ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ নিয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘প্রাথমিকভাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত রোজি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি উত্তর   বোনের হাতে ভাই খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close