সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক ব্যক্তিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। একই সঙ্গে তাকে বলতে শোনা যায়, ‘আমরা এই জুলাই মানি না, কখনো মানবো না।’ এ ছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলতে শোনা যায় তাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, “এটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা ঘটবে, তা তারা আগেই জানতে পেরেছিলেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল।”

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ কর্মকর্তারা ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জুলাই স্মৃতিস্তম্ভ   আগুন   ছাত্রলীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close