সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় ১৮০ জনকে কোস্ট গার্ড ট্রেনিং ইনস্টিটিউটের সনদ প্রদান
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৪:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা, পেশাগত প্রস্তুতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বিষয়ে ‘টুডেস ট্রেনিং, টুমোরোস জার্নি টু জাপান’ শীর্ষক সেমিনারে ১৮০ জনকে সনদ প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (বিসিজিটিআই) ও হার্টফুল লিমিটেডের যৌথ আয়োজনে এবং সিজিকেএফটিসিএল ও হাইটেক কর্পোরেশনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচি ও সনদ বিতরণের আয়োজন করা হয়।

হাইটেক কর্পোরেশনের সিইও ইউশিদা তোমোহিরোর সভাপতিত্বে ​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (লজিস্টিকস) ও কোস্ট গার্ড কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেডের (সিজিকেএফটিসিএল) পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুল বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফুকুজাওয়া জুন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ হাবিবুল বিল্লাহ বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড সরকারেক সহায়তা করে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে একজন অদক্ষ মানুষের চেয়ে দক্ষ মানুষের চাহিদা বহুগুণ বেশি। বাংলাদেশে অনেক যুবক এখনও বেকার রয়েছে; আমি তাদের প্রতি আহ্বান জানাবো প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলুন। গজারিয়ায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আপনাদের স্বপ্নপূরণে সবসময় সহায়ক ভূমিকা পালন করবে।’

হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বলেন, ‘আন্তর্জাতিক শ্রমবাজারে সফলতার জন্য কেবল কারিগরি প্রশিক্ষণই যথেষ্ট নয়। এর পাশাপাশি ভাষাগত দক্ষতা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং জাপানি কর্মসংস্কৃতির সাথে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। আজকের এই প্রশিক্ষিত তরুণরা ভবিষ্যতে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্কের সেতু বন্ধনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক মাসাকি সাকুতা, ইয়োকো খান ও আকারি চৌধুরী, জাপানি প্রতিনিধি দলের সদস্য ইয়োশিদা তোমোহিরো, কিওআকি তোয়োদা, রিউসুকে সেকিনে, রিউতারো হিরাই, ইউইচি সুজুকি ও ইউজি কোমাগাতা প্রমুখ।

​অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী তিন ব্যাচের ১৮০ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সনদ   মুন্সিগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close