সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে চুরি হওয়া ট্রাকসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৫:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় চুরি হওয়া একটি মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকার শুকতারা গাড়ি পার্কিং অ্যান্ড ওয়াসে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর— ঢাকা মেট্রো ড-১৪-৮৩৮৬।

গ্রেপ্তারকৃত মো. সাজ্জাদ মিয়া (২৯) কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইগড় এলাকার বাসিন্দা। বর্তমানে সে নারায়ণগঞ্জের গজারিয়া আনারপুর এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাতে চাটখিল উপজেলার ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের ভাত্তর গ্রামের মোস্তাননগর খোরশেদের দোকানসংলগ্ন চাটখিল-সোনাইমুড়ী প্রধান সড়ক থেকে মিনি ট্রাক চুরি হয়। এ সময় ট্রাকের ভেতরে থাকা ৩৬০টি গ্যাসের খালি বোতলও নিয়ে যায় চোর।

এ ঘটনায় মিনি ট্রাকের মালিক মরিয়ম বেগম বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মো. সাজ্জাদ মিয়াকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য মতে পুলিশ ট্রাকটি উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মিনি ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।’

কেকে/


আরও সংবাদ   বিষয়:  চুরি   আটক   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close