রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
দেশজুড়ে
মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ও ওই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোরেলগঞ্জ থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদুর রহমান মিঠু (৫২), মো. আবু তাহের তালুকদার (৪৭), মো. শফিকুর রহমান, মো. ইউনুস মোল্লা, জাকির খান, ছিদ্দিক খান, মো. আজমল শেখ (৩২), রাহাত (২৪), মো. নবীন হাওলাদার (৩৬) ও ইব্রাহীম বেপারী (৪২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে মোরেলগঞ্জের প্রতিটি ইউনিয়নে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বাগেরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মোরেলগঞ্জ থানা-পুলিশ উপজেলার মানুষের প্রতিটি রাস্তা নিরাপদ রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পুলিশের অভিযান   মোরেলগঞ্জ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close