মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      
দেশজুড়ে
অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী রহমত আলীর (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।

আটক রহমত আলী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের কুরবান আলী বাড়ির বসু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপের খবর পাওয়ার পর অভিযান চালিয়ে ভোরে রহমত আলীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ওই তরুণীর সঙ্গে পারিবারিকভাবে রহমত আলীর বিয়ে হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় সাড়ে তিন লাখ টাকা। বিয়ের পর প্রথম দিকে সংসার স্বাভাবিক থাকলেও পরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শোবার ঘরে রহমত আলী তার স্ত্রীর কাছে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার দাবি করেন। আর্থিক সংকটের কথা জানিয়ে ওই গৃহবধূ টাকা এনে দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রহমত আলী তার স্ত্রীর গোপনাঙ্গ ও দুই পায়ে অ্যাসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অ্যাসিডে আক্রান্ত হয়ে গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন। পরে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওই দিন রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

বর্তমানে গুরুতর আহত ওই গৃহবধূ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সার্জারি বিভাগের কনসালটেন্টদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে টাকার জন্য বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সুষ্ঠু বিচার দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, “গুরুতর আহত অবস্থায় এক গৃহবধূ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসা চলছে এবং সার্জারি বিভাগের কনসালটেন্টদের তত্ত্বাবধানে তাকে রাখা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  অন্তঃসত্ত্বা স্ত্রী   অ্যাসিড নিক্ষেপ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close