রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
দেশজুড়ে
সিলেটে একই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৫৯ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ১:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— ওই বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) ও তাদের গৃহপরিচারিকা (২৫)।

পুলিশ জানায়, রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে তিনটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশের সদস্যরা কাজ করছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, “রায়নগরের একই বাসা থেকে তিনজনের মরদেহ পাওয়া গেছে। বাড়ির কর্তা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এর বেশি তথ্য এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো যাবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সিলেট   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close