বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম: পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী      জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী      সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড      তারেক রহমানকে ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি : রণধীর জয়সোয়াল      ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট       রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি : চিফ হুইপ      বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সাভারে ১৪ পাইপ বোমা উদ্ধার, গ্রেপ্তার ১
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি তিনতলা বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ১৪টি পাইপ বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মো. আরিফ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানা-পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট যৌথভাবে দক্ষিণ শ্যামপুর এলাকার আব্দুল জলিলের তিনতলা বাড়িতে অভিযান চালায়।

পুলিশ জানায়, বাড়িটিতে একদল সন্ত্রাসী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আরিফের কাছে থাকা একটি বিশেষ ব্যাগ থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত হন।

পরে আটক আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে আরও নয়টি পাইপ বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৪টি পাইপ বোমা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা বোমার মধ্যে পাঁচটি রাত ১২টার দিকে ঘটনাস্থলেই নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

বাড়ির মালিকের মেয়ে ইলমা জানান, গত ১ আগস্ট আব্বাস আলী নামে এক ব্যক্তি এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন। তারা নিজেদের প্রাইভেটকার চালক হিসেবে পরিচয় দিয়েছিলেন। সন্তানদের পাশের একটি স্কুলে ভর্তি করানোর কথা বলায় পরিবার তাদের বাসা ভাড়া দেয়। তবে বাসা ভাড়া নেওয়ার পর সেখানে কী ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছিল, সে বিষয়ে তারা কিছু জানতেন না।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “আরিফের কাছে থাকা একটি বিশেষ ব্যাগ থেকে প্রথমে পাঁচটি পাইপ বোমা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিচতলার একটি কক্ষ থেকে আরও নয়টি পাইপ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।”

সিটিটিসির কর্মকর্তারা জানান, উদ্ধার করা পাইপ বোমাগুলোতে ‘হাইড্রোজেন পার-অক্সাইড’ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ঘটনায় আটক আরিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদঘাটনে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বোমা   উদ্ধার   সাভার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close