সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      
দেশজুড়ে
মৌলভীবাজারে দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন নামের একটি ডায়ালাইসিস সেন্টারে ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই দিন শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় আল হামরা (প্রাঃ) হাসপাতালেও অভিযান চালানো হয়। সেখানে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে একই আইনে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পৃথক দুটি মামলায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারসহ একটি টিম উপস্থিত ছিল।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ মান, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   জরিমানা   স্বাস্থ্য প্রতিষ্ঠান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close