সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      
দেশজুড়ে
সাভারে বোমা সদৃশ প্রেশার কুকার উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলায় নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বোমা সদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে প্রেশার কুকারটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতরে কাপড়চোপড়, কোরআন শরিফ ও প্রেশার কুকার দেখতে পান। স্থানীয়দের দাবি, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতে ড্রামটি মসজিদের মাঠে রেখে যান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে দেয়।

ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি সকালে শুনেছি। ঘটনাস্থলে সাভার মডেল থানার পুলিশ রয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি।”

তিনি আরও বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সাভার   বোমা সদৃশ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close