সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      
দেশজুড়ে
সড়ক দুর্ঘটনা রোধে লোহাগাড়ায় জেলা পুলিশের সচেতনতামূলক প্রচারণা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লোহাগাড়ায় জনসচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) লোহাগাড়া ট্রাফিক বক্সের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল ও বাজার এলাকায় গাড়িচালক, মোটরসাইকেল আরোহী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল, টিআই (প্রশাসন) রফিক আহমেদ মজুমদার, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ, লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ হাসানুজ্জামান হায়দার, লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত ভৌমিক ও চন্দনাইশ টিআই বোরহান উদ্দিন।

প্রচারণাকালে চালকদের ট্রাফিক সিগন্যাল, রোড সাইন ও পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, নির্ধারিত গতিসীমা মেনে চলা, বেপরোয়া ওভারটেকিং ও অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

চালকদের হালনাগাদ রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানো এবং মদ্যপ বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানোর বিষয়েও সতর্ক করা হয়। গণপরিবহনে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত আসন সংরক্ষণের বিষয়েও সচেতন করা হয়।

মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা এবং তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে শিশুদের নিয়ে মহাসড়ক বা ফুটপাতে ঝুঁকিপূর্ণভাবে চলাচল না করার বিষয়েও সতর্ক করা হয়।

পথচারীদের রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং তাড়াহুড়ো করে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার না হয়ে জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহারের আহ্বান জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, বেপরোয়া গতি, অসচেতনতা, ওভারলোডিং ও ট্রাফিক আইন অমান্য করা সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। তাই সড়কে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘আপনার একটি সচেতন সিদ্ধান্ত বাঁচাতে পারে একটি প্রাণ’—এই বার্তাকে সামনে রেখে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   জেলা পুলিশ   সচেতনতামূলক প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close