সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
টঙ্গীতে ছিনতাইকারী ‘বুক কাটা বাবু’সহ গ্রেপ্তার ৬
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে শীর্ষ ছিনতাইকারী শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবুসহ ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার ( ১১ আগস্ট) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বুধবার (১২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শামীম হোসেন বাবু ওরফে (৩৭), আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬), মো. মিলন (৩৫), সাগর আহমেদ ইয়ামিন (২৫) ও ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হোসেন মার্কেট লেদু মোল্লা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতিসহ শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।

অপরদিকে, রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬) ও মো. মিলন (৩৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ছিনতাইকারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close