সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
হাটহাজারীতে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখল ও পুকুর ভরাটের অভিযোগ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা দখল এবং পুকুর ভরাটের অভিযোগ উঠেছে গুমানমর্দন ইউনিয়ন জামায়াতের আমির মো. আবু তৈয়বের বিরুদ্ধে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুকুরে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে মনিয়া পুকুর সংলগ্ন এলাকায় ট্রাক দিয়ে মাটি ফেলার কাজ চলছে। যা সড়ক ও জনপথ বিভাগের সীমানা। পুকুরের জায়গাটিতে অবৈধভাবে মাটি ফেলে ভরাট করা হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে জায়গাটিকে নিজের খরিদা ও ব্যক্তিগত সম্পত্তি দাবি করেছেন জামায়াত নেতা মো. আবু তৈয়ব। সেখানে কৃষিকাজের সুবিধার জন্য মাটি দেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন বলেন, ‘সরকারি জায়গা দখল ও পুকুর ভরাটের অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ নিয়ে ভরাট কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি জমির প্রকৃত শ্রেণি ও সীমানা নির্ধারণপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।’

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   নেতা   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close