বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
দেশজুড়ে
মহম্মদপুরে অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে বিএনপির একাংশের বিক্ষোভ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৪৬ পিএম
ছবি : বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ

ছবি : বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ

মাগুরার মহম্মদপুরে প্রশাসনিক কার্যক্রমে অনভিপ্রেত হস্তক্ষেপ, অপপ্রচার এবং বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি ও অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন সকালে নেতাকর্মীরা ‘চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না’—ইত্যাদি স্লোগান দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সার্বিক সহায়তায় মহম্মদপুরে যে অভূতপূর্ব উন্নয়ন ও বরাদ্দ আসছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নিরীহ, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতার সঙ্গে সরকারি খাদ্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।’

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও বলেন, ‘প্রায় ৯০০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিরপেক্ষভাবে নির্বাচন করা হয়েছে। এতে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। যারা নিজেদের স্বার্থসিদ্ধি না হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসনিক কাজে বাধা দিচ্ছে, তারা দলের সুহৃদ হতে পারে না।’

সমাবেশে উপস্থিত অন্য বক্তারা মূল বক্তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে বলেন, কোনো প্রকার অপপ্রচার বা চক্রান্তের মাধ্যমে মহম্মদপুরের শান্তি ও উন্নয়নের পরিবেশ বিনষ্ট করতে দেওয়া হবে না। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অনৈতিক সুবিধা হাসিল করতে না পেরে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না এবং অপপ্রচারে লিপ্ত হয়েছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ ও অপপ্রচারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রাজপথে কঠোর জবাব দেওয়া হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মুকুল, বিএনপি নেতা অধ্যাপক ড. এম এম রইচ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব খাঁন সোহেল, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বিল্লাহ, সাবেক ছাত্রদল নেতা মো. শরিফুল ইসলাম টুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, ছাত্রদল নেতা মো. ইব্রাহিম সর্দার শাকিল ও রফিকুল ইসলাম।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close