মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      
দেশজুড়ে
বগুড়ায় বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় এলাকায় পুকুরের কচুরিপানা থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরে এক ব্যক্তি মালগ্রাম দীঘিরপাড় এলাকায় ঘাস কাটতে যান। এ সময় দুটি কুকুরকে মারামারি করতে দেখে তিনি সেদিকে এগিয়ে যান। তখন কচুরিপানা দিয়ে ঢাকা একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহ হওয়ায় আশপাশের লোকজনকে খবর দেন। পরে বস্তার ভেতরে মানুষের পচা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা রিফাত হাসান বলেন, ‘পুলিশ আসার পর আমরা সেখানে যাই। লাশটি একেবারে পচে গেছে। মুখটা পুরোপুরি কঙ্কাল হয়ে গেছে। এমন ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। আমরা চাই পুলিশ দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনুক।’

সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মালগ্রাম পুকুরপাড় থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত এক সপ্তাহ আগের।’

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ শনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আঙুলের ছাপসহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করবে।’

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close