মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
খেলাধুলা
১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ, আর চাপ বাড়ছে অস্ট্রেলিয়ার ওপর। দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া কেবল একটি সেশনে বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে পেরেছে। তবে দিনের শুরু ও শেষের বেশির ভাগ সময়ই দাপট ছিল বাংলাদেশের ব্যাটারদের।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পর দারুণ ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তানজিদ হাসানের অসাধারণ সেঞ্চুরি ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ইনিংসে ভর করে বড় লিডের পথে এগিয়ে যায় সফরকারীরা।

তানজিদ ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। নিজের অভিষেক টেস্ট ইনিংসেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে তিনি গড়েছেন বিশেষ কীর্তি। ১৯৬৪ সালে পাকিস্তানের হানিফ মোহাম্মদের পর প্রথম এশীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করলেন তানজিদ।

শান্তও ছিলেন দুর্দান্ত। ৮৪ রানের ইনিংসে অধিনায়ক দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে থামলেও তার ইনিংসটি বাংলাদেশের বড় লিডের ভিত গড়ে দিয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) অস্ট্রেলিয়ার জন্য দিনের একমাত্র স্বস্তির জায়গা ছিল দ্বিতীয় নতুন বলে পাওয়া তিন উইকেট। মাত্র ১১ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে তারা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে এর আগে ও পরে বাংলাদেশের ব্যাটারদের সামনে বেশির ভাগ সময়ই অসহায় দেখিয়েছে স্বাগতিকদের

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট   তানজিদ হাসান   ডারউইন টেস্ট   বাংলাদেশ ক্রিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close