শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      আসিফ মাহমুদের দেয়া সব নিয়োগ-পদোন্নতির নথি তলব দুদকের      আগস্টে মব সহিংসতায় নিহত ২৮, নদী-খাল-জঙ্গলে হত্যাকাণ্ডের শিকার ৮৭      সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯       ডেঙ্গুতে আরও চার মৃত্যু, নতুন রোগী ১২৫২      
খেলাধুলা
গাজীপুরে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গোবিন্দগঞ্জ একতা সংঘ জয়ী
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে শুরু হয়েছে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়।

উদ্বোধনী ম্যাচে গাজীপুরের বাঘের বাজার ফুটবল একাদশ ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ একতা সংঘ মুখোমুখী হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।

পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে বাঘের বাজার ফুটবল একাদশ ৪ গোল করলেও গোবিন্দগঞ্জ একতা সংঘ ৫ গোল করে জয় নিশ্চিত করে। ফলে ৫-৪ গোলে টাইব্রেকারে জয় পেয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপে জায়গা করে নেয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ একতা সংঘ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি একেএম আফজাল-উল মুনীর। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও ব্যবসায়ী মো. সেলিম ভূঁইয়া। খেলা উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী।

খেলার সঞ্চালনায় ছিলেন ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খান এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী। প্রধান আলোচক ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাওয়াল টাইগার্স ক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন শেখ, হুয়া-থাই সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম ইফতেখার চৌধুরী, ভাওয়াল টাইগার্স ক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন শেখ খোকন, সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, এসকে টাইলস হাউসের স্বত্বাধিকারী নূরউদ্দিন খন্দকার খোকন, ফুয়াং গেট টাইলস মার্কেটের সভাপতি আলমগীর হোসেন খান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম ফকির। 

উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুরে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট   উদ্বোধনী ম্যাচ   গোবিন্দগঞ্জ একতা সংঘ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close