শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
কেরানীগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে মোনাজাত, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে মোনাজাতের আয়োজনের অভিযোগে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটে শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়া টিলাপাড়া এলাকা থেকে মাহফুজ (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ইকুরিয়া টিলাপাড়া এলাকার বাসিন্দা নাযিল হক ভান্ডারীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মাহফুজসহ ১০ থেকে ১২ জন আওয়ামী লীগের কর্মী ১৫ আগস্ট উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ এলাকার একটি বাড়ির ছাদে মোনাজাতের আয়োজন করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মাহফুজকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মোনাজাতে অংশ নেওয়া অন্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের কর্মসূচির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ১৫ আগস্ট   আওয়ামী লীগ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close