শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু      
খেলাধুলা
তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:২৬ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ২:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে তৃতীয় দিন শেষ করল স্বাগতিক অস্ট্রেলিয়া। ২২৮ রানের লিডে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন তারা। বাংলাদেশ দুই সেশনে চার উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেছিল। কিন্তু দিনের শেষ সেশনে দারুণভাবে ফিরে এসেছে স্বাগতিকরা। ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অজিরা।

অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংস শেষ করে ৪২৬ রানে। তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের  হাফ সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইনিংস শেষ করে। 

শনিবার তৃতীয় দিনের খেলায় বাংলাদেশ লাঞ্চের পরপর অলআউট হয়। এদিন চার উইকেট হাতে নিয়ে নেমেছিল সফরকারীরা। চারটি উইকেটই নেন জশ হ্যাজলউড। এ অস্ট্রেলিয়ান পেসার ৬ উইকেট নেন।

অস্ট্রেলিয়া চাপ নিয়ে ব্যাটিংয়ে নেমে হাসান মাহমুদের গতির কাছে ৩৭ রানে ২ উইকেট হারায়। জেক ওয়েদারাল্ডন বোল্ড হন শূন্য রানে। আরেক ওপেনার ট্র্যাভিস হেডও বোল্ড হন। এরপর মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হোন।

চা বিরতির পর লাবুশেনকে বোল্ড করেন তাইজুল ইসলাম। এরপর স্মিথ ও ক্যামেরন গ্রিন বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত বিকেলের সেশনের মাঝামাঝি সময়ে এ জুটিও ভেঙে দেন মিরাজ। 

৮৮ বলে ৪৪ রান করে স্মিথ বাংলাদেশি অফস্পিনারকে ফিরতি ক্যাচ তুলে দেন। তারপর বাকি সময় সতর্ক থেকে ব্যবধান কমাতে থাকেন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। ৯৪ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা। ৪৩ রানে গ্রিন ও ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে তুলেছে ৪ উইকেটে ১৬১ রান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   অস্ট্রেলিয়া   টেস্ট ক্রিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close