শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: রামিসা হত্যা মামলার শুনানি হাইকোর্টে রোববার      তারেকের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ      গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী      অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর      ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      
দেশজুড়ে
মাদারীপুরে মহিলা মাদরাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী
মাদারীপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ  ঘটনায় ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের উদ্ধার করে উপজেলা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে  ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
প্রাথমিকভাবে জানা গেছে, সকাল আনুমানিক ১০টা সময় মাদরাসার টিফিন চলাকালিন সময় বাচ্চারা নাস্তা করার জন্য পাশে থাকা একটি বসত ঘরের সিঁড়ির গোড়ায় পড়ে থাকা একটি ককটেল শিক্ষার্থীরা নাড়াচাড়া করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) সহ ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে প্রায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমবেলেন,  মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ককটেলটি সেখানে কীভাবে এলো এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বোমা   বিস্ফোরণ   শিক্ষার্থী   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close