শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভীসহ চার নেতা      হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু      রামিসা হত্যা মামলার শুনানি হাইকোর্টে রোববার      তারেকের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ      গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী      অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর      
দেশজুড়ে
সাদাপাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু
নিজস্ব প্রতিবদেক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৬:৩০ পিএম
মাইনুল ইসলাম রিফাত

মাইনুল ইসলাম রিফাত

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে পর্যটকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। 

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাতিকুল ইসলাম পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মাইনুল ইসলাম রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। 

নিহতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধ মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে ঘুরতে আসেন। বেলা ১১টায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে গিয়ে গোসল করতে নামেন সকলে। এর কিছুক্ষণ পর রিফাতের লাশ নদীর পাশে পাওয়া যায়। তারা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, ‘সাদাপাথরে ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাদাপাথর   পর্যটকের মৃত্যু   কোম্পানীগঞ্জ   সিলেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close