শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      
রাজনীতি
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:১৬ পিএম আপডেট: ১৬.০৮.২০২৬ ৩:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘নির্বাচনী কর্তা’ হিসেবে মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন।

এদিকে দুপুর ১২টার দিকে বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আল-আমিন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ও কর্নেল অলি আহমদের প্রস্তাবক মো. আব্দুল বাতেন বলেন, “মনোনয়নপত্র সঠিক হিসেবে পাওয়া গেছে এবং অলি আহমদ বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে থাকছেন।”

তিনি বলেন, “একটি মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারেরও কোনো সম্ভাবনা নেই। ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে।”

আব্দুল বাতেন আরও বলেন, “দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে সংসদ সদস্যরা নিজেদের মতামত আরও স্বাধীনভাবে প্রকাশ করতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতি নির্বাচন   কর্নেল অলি আহমদে   মনোনয়নপত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close