শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
আলেম-ইমামদের জীবনমান উন্নয়নে উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৩৫ পিএম আপডেট: ১৬.০৮.২০২৬ ২:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের আলেম সমাজ, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় জাতীয় ‘মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত জনসভায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের আলেম সমাজ, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।”

একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। তারেক রহমান বলেন, “নতুন করে স্পোর্টসের ব্যবস্থা করা হয়েছে, যাতে তরুণরা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে এবং পেশাদার ক্রীড়াবিদ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।”

তিনি বলেন, “সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”


কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  আলেম-ইমাম   জীবনমান উন্নয়ন   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close