শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
খেলাধুলা
ফের মেসির পেনাল্টি মিস, হারল মায়ামি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম
পিতার মৃ‍ত‍্যুর পর প্রথমবার শুরুর একাদশে খেলেন মেসি। ছবি সংগৃহীত

পিতার মৃ‍ত‍্যুর পর প্রথমবার শুরুর একাদশে খেলেন মেসি। ছবি সংগৃহীত

দীর্ঘ বিরতির পর একাদশে ফিরলেন লিওনেল মেসি। তবে স্পট কিকে তার সমস‍্যা যেন কাটছেই না। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে টানা তিনটি পেনাল্টি মিস করলেন তিনি। শনিবার (১৫ আগস্ট) মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কের ব‍্যর্থতার দিনে ন‍্যাশভিলের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে মায়ামি।

২৩তম মিনিটে স্পক কিক থেকে গোল করতে ব‍্যর্থ হন মেসি। ডান দিকে ঝাঁপিয়ে তার শট ঠেকিয়ে দেন ন‍্যাশভিল গোলরক্ষক। ফিরতি বল জালে পাঠান সের্হিও রেগিলন। তবে তিনি আগেই ডি-বক্সে ঢুকে পড়ায় রিভিউয়ে গোল দেননি রেফারি।

২০১৪ সালের পর প্রথমবার টানা তিনটি পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হলেন মেসি। গত মাসে শেষ হওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়া ও শেষ ষোলোয় মিশরের বিপক্ষে স্পট কিকে ব‍্যর্থ হন আর্জেন্টিনা অধিনায়ক। আর মেজর লিগ সকারে গত সেপ্টেম্বরের পর প্রথমবার পেনাল্টিতে ব‍্যর্থ হলেন মেসি।

বলা যায়, দিনটি তার ছিলই না। যোগ করা সময়ে দুই পোস্টে লেগে ব‍্যর্থ হয় তার একটি চেষ্টা। পরে যখন জালের দেখা পান, সেটা বাতিল হয় অফসাইডের জন‍্য।

কয়েক দিন আগে টানা দুই ম‍্যাচে হেরে লিগ কাপ থেকে বিদায় নেয় মায়ামি। এবার তারা হারল মেজর সকার লিগে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রত‍্যয় জানালেন কোচ গিয়ের্মো ওশো।

‘এই ধরনের হার আমাদের থামাতে পারবে না, আমরা এগিয়ে যাব। আমরা আজ বিশ্রাম নিব, আগামীকাল ফের নিজেদের লক্ষ‍্যে কাজ শুরু করব। একটা হারে আপনি লক্ষ‍্য থেকে সরে যাবেন না, বরং এর বিপরীতটাই করবেন। আমরা আরও উঁচু লক্ষ‍্য ঠিক করব, এগিয়ে যাব এবং স্কোয়াডের উন্নতি করে যাব।’

বাবার মৃ‍ত‍্যুর পর এই প্রথম কোনো ম‍্যাচে শুরুর একাদশে খেলেন ৩৯ বছর বয়সী মেসি।

১৯ ম‍্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দুই নম্বরে আছে মায়ামি। সমান ম‍্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চূড়ায় ন‍্যাশভিল।
 
আগামী বুধবার (১৯ আগস্ট) ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে নামবে মায়ামি।

সূত্র : ইএসপিএন

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লিওনেল মেসি   ইন্টার মায়ামি   ন্যাশভিল   মেজর লিগ সকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close