শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
খেলাধুলা
টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর : মাশরাফি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়াকে চার দিনের মধ্যে হারিয়ে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে নাজমুল হোসেন শান্তর দল। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি লেখেছেন, ‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!’

তিনি আরও লেখেন, ‘কার কথা বলবো- হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন। পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত।’

এরপর মাশরাফি যোগ করেন, জয়ী হবে কি না, সময়ই বলে দেবে। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট   মাশরাফি বিন মুর্তজা   নাজমুল হোসেন শান্ত   ঐতিহাসিক টেস্ট জয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close