শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
খেলাধুলা
বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন পিটারসেন-ম্যাথুজ-আর্নল্ডরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৩০ পিএম
অ্যাঞ্জেলো ম্যাথুজ, কেভিন পিটারসেন ও রাসেল আর্নল্ড। কোলাজ খোলা কাগজ

অ্যাঞ্জেলো ম্যাথুজ, কেভিন পিটারসেন ও রাসেল আর্নল্ড। কোলাজ খোলা কাগজ

বাংলাদেশ ক্রিকেট দল ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে। কীর্তি গড়েছে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়েরও। বাংলাদেশের এমন সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় মেতেছেন ক্রিকেট বিশ্বের সাবেক ও বর্তমান তারকারা।

রোববার (১৬ আগস্ট) শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ‘দুই স্তরের টেস্ট ব্যবস্থা’ চালুর পরিকল্পনার কড়া জবাব দিয়ে লিখেছেন, ‘আইসিসির দুই স্তরের টেস্ট ব্যবস্থা পুনর্বিবেচনা করার এটিই আরেকটি বড় কারণ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দলের বিপক্ষে বাংলাদেশের কী অসাধারণ এক জয়! অভিনন্দন, এই জয় পুরোপুরি তাদের প্রাপ্য।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন বাংলাদেশের এই দাপুটে জয়ে নিজের বিস্ময় প্রকাশ করেছেন মাত্র দুইটি শব্দে, ‘বাংলাদেশ, বাহ!’

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড বাংলাদেশের এই অর্জনে খুশি। তিনি লেখেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো শীর্ষ একটি দলকে তাদের নিজেদের মাটিতে এবং তাদের নিজেদের খেলাতেই হারানো সত্যিই অবিশ্বাস্য।’

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানো এক ঐতিহাসিক অর্জন। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি এক বিশাল মুহূর্ত।’

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ড্যামিয়েন ফ্লেমিংও মুগ্ধ লাল-সবুজের এমন পারফরম্যান্সে। তিনি লিখেন, ‘ডারউইন এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে গেল। দারুণ করেছ বাংলাদেশ!’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট   ডারউইন টেস্ট   বাংলাদেশের ঐতিহাসিক জয়   ক্রিকেট বিশ্ব  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close