শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন।

রোববার (১৬ আগস্ট) সকালে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জুঁই ঢাকার মিরপুরের বাসিন্দা জনি চৌধুরীর মেয়ে। সে ঢাকার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমেছিল সে।

স্বজনরা জানান, সকালে লতাকাটা এলাকায় নানাবাড়িতে আসার পর পরিবারের সদস্যদের সঙ্গে পায়রা নদীতে গোসল করতে নামে জুঁই। এ সময় নদীতে তীব্র স্রোত থাকায় সে পানিতে তলিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা নদীতে জাল ফেলে এবং বিভিন্নভাবে চেষ্টা করেও তার সন্ধান পাননি।

পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে বরগুনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখনো নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়া যায়নি।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পায়রা নদী   স্কুলছাত্রী নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close