রোববার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫      ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ      ফের মেসির পেনাল্টি মিস, হারল মায়ামি      সব দিক দিয়েই অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে : কামিন্স      জ্বালানি সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী      অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন      অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ      
আইন-আদালত
ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম
মুহাম্মদ ইউনূস

মুহাম্মদ ইউনূস

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ পাঠানো হয়।

রোববার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আশরাফুল ইসলাম। 

তিনি জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে প্রাইভেট বা বেসরকারি খাতে দেওয়ার মতো অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ১ হাজার ১০১ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮০৯ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মুহাম্মদ ইউনূস   দেশত্যাগে নিষেধাজ্ঞা   হামের টিকা   আইনি নোটিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close