শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
বেগমগঞ্জে ট্রিপল মার্ডার : তিনজনের মৃত্যুদণ্ড, বাবাসহ তিনজনের যাবজ্জীবন
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম আপডেট: ১৬.০৮.২০২৬ ৬:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিন বন্ধুকে গুলি করে হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং তাদের বাবাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় আরও দুজনকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— উপজেলার একলাশপুর ইউনিয়নের অন্তপুর গ্রামের মফিজ উল্যার বাড়ির ওমর নাসির সাজু ও ওমর শরীফ সুলতান এবং নোয়াখালী পৌরসভার শান্তিনগর এলাকার মো. সৌরভ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— অন্তপুর গ্রামের হায়দর বক্স ব্যাপারী বাড়ির ফিরোজ মাহমুদ বাপ্পী, একই গ্রামের কুদরত উল্যাহ এবং হারুনুর রশিদ বাবুল।

এ ছাড়াও মামলার আসামি ফয়সাল মাহমুদ রাব্বী ও মামুনকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় একমাত্র কারাগারে থাকা আসামি ফিরোজ মাহমুদ বাপ্পী আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাফাক্কার হোসেন মো. খায়রুল ওয়ালা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ মার্চ দুপুরে আসামি সৌরভ নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাসের পাশের একটি পুকুরে কুকুরকে গোসল করাতে নিয়ে যান। পুকুরে কুকুর গোসল করানোকে কেন্দ্র করে স্থানীয় লোকজন ও নিহতদের সঙ্গে সৌরভের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।

ঘটনার দিনই সন্ধ্যায় সালিসি বৈঠকের কথা ছিল। তবে সালিসে যাওয়ার আগে দণ্ডপ্রাপ্ত আসামি রাজীব, ওয়াসিম ও ইয়াছিনকে ধাওয়া করে মারধর করেন। পরে তারা একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। এ তে রাজীব ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ওয়াসিম ও ইয়াছিনকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

এ ঘটনায় নিহত রাজীবের মা কামরুন নাহার বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় আটজনকে আসামি করা হয়। দীর্ঘ প্রায় ১০ বছর পর মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে ওমর নাসির সাজু, ওমর শরীফ সুলতান ও মো. সৌরভকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফিরোজ মাহমুদ বাপ্পী, কুদরত উল্যাহ ও হারুনুর রশিদ বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. বরুত উল্যাহ রাসেদ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কারাগারে থাকা একমাত্র আসামি ফিরোজ মাহমুদ বাপ্পীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে। মামলার অপর পাঁচ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৃত্যুদণ্ড   যাবজ্জীবন   আদালত   রায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close