রোববার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫      ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ      ফের মেসির পেনাল্টি মিস, হারল মায়ামি      সব দিক দিয়েই অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে : কামিন্স      জ্বালানি সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী      অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন      অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ      
আন্তর্জাতিক
কিমের সাথে পুরেনো ছবি প্রকাশ করে যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৪৮ পিএম
ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন

ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তোলা একটি পুরোনো ছবি প্রকাশ করেছেন। ছবিতে দুইজনের ‘বন্ধুত্বপূর্ণ নয় এমন চেহারা’ নিয়ে রসিকতা করলেও কিমের সাথে তার সম্পর্ক ভালো বলে আবারও দাবি করেছেন ট্রাম্প।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ছবিটি প্রকাশ করেন তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, ‘এই নির্দিষ্ট ছবিতে আমাদের চেহারা বন্ধুত্বপূর্ণ না হলেও এমন আরও অনেক ছবি আছে, যেখানে আমরা হাসছি। কিম জং উন এবং আমার সম্পর্ক দারুণ!’

কোরীয় উপদ্বীপে জাপানের ঔপনিবেশিক শাসনের অবসানের ৮১তম বার্ষিকী ও উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনার মধ্যেই ট্রাম্প এ মন্তব্য করলেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আসন্ন যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে পিয়ংইয়ং বলেছে, এ ধরনের মহড়া কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়াবে।

উলচি ফ্রিডম শিল্ড নামে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ১৭-২৭ আগস্ট চলার কথা রয়েছে। মহড়ায় ড্রোন হামলা মোকাবিলা, জিপিএস ব্যবস্থায় বিঘ্ন এবং সাইবার হামলা মোকাবিলার প্রশিক্ষণ থাকবে। উত্তর কোরিয়ার পরিবর্তিত সামরিক সক্ষমতার সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এসব প্রশিক্ষণের আয়োজন করছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিয়মিত সমালোচনা করে আসছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এসব মহড়াকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে।

শুক্রবার (১৪ আগস্ট) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা ধীরে ধীরে ‘পারমাণবিক জোটে’ পরিণত হচ্ছে।

মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা একটি পারমাণবিক জোটে পরিণত হচ্ছে। নতুন মাত্রার হুমকির জবাব উত্তর কোরিয়া নতুন মাত্রার প্রতিরোধ সক্ষমতার মাধ্যমে দেবে।’

মুখপাত্র আরও বলেন, ‘আসন্ন সামরিক মহড়া গত পাঁচ বছরে অনুষ্ঠিত মহড়াগুলোর তুলনায় ভিন্ন।’

আধুনিক যুদ্ধের নতুন দিকগুলোর ভিত্তিতে যুদ্ধ পরিচালনার সক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের নীতি হলো, নতুন মাত্রার হুমকির জবাব নতুন মাত্রার প্রতিরোধ সক্ষমতার মাধ্যমে দেওয়া।’

এদিকে, বুধবার (১২ আগস্ট) উত্তর কোরিয়া সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ছিল দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

সূত্র : এএনআই

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   কিম জং উন   যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া   উলচি ফ্রিডম শিল্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close