শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
রাজধানী
রায়েরবাজারে এলেক্স ইমন হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার থেকে এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

শনিবার (১৫ আগস্ট) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. তারেকুজ্জামান তারেক (৩০) ও মো. শহিদুল ইসলাম (২৯)।

র‍্যাব-২ জানায়, শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হোসেন আহমেদ শাহরুখ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে রায়েরবাজারের হাজী ইউনুস খান রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, দেশীয় রিভলবার, দুই রাউন্ড গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুইটি সামুরাই উদ্ধার করা হয়।

হোসেন আহমেদ শাহরুখের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, খুন, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুতবিচার আইনে একাধিক মামলা রয়েছে। আর তারেকুজ্জামান তারেকের বিরুদ্ধে চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের মামলা রয়েছে।

র‍্যাব-২ জানায়, চাঞ্চল্যকর এলেক্স ইমন হত্যা মামলায় এ পর্যন্ত ছয়জন এজাহারনামীয় ও পাঁচজন অজ্ঞাতনামা আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-২।

অপরাধ দমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‍্যাব-’২’-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এলেক্স ইমন হত্যা   শাহরুখ গ্রেপ্তার   র‍্যাব-২   রায়েরবাজার অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close