শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      
দেশজুড়ে
রাজনগরে একই দড়িতে চা শ্রমিক দম্পতির আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ম্যাথিউড়া চা বাগানে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে চা শ্রমিক দম্পতি। 

রোববার ( ১৬ আগস্ট) সকালে চা বাগানে ২০ নম্বর সেকশনের মোকাম আকাশী টিলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— উপজেলার উদনা চা-বাগানের শ্রমিক মঙ্গল বাউড়ি (৩৫) এবং তার স্ত্রী বিনতা বাউড়ি (৩৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ম্যাথিউড়া চা-বাগানের শ্রমিকরা কাজে বের হলে বাগানের ২০ নম্বর সেকশনের আকাশি টিলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুটি লাশ দেখতে পায়। বিষয়টি বাগানের ম্যানেজার জাফর ইকবালকে জানালে তিনি পুলিশকে জানায়।

জানা যায়, দুই বছর আগে বিনতা বাউড়ির স্বামী নিমাই বাউড়ি ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। সেই সুবাদে বিনতা বাউড়ির সঙ্গে মঙ্গল বাউড়ির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় দেড়মাস আগে কোর্টের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। 

বিয়ের বিষয়টি উভয়ের পরিবার মেনে নেয়নি। তাই তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারণা।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘নিহত দুইজনের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আত্মহত্যা   চা শ্রমিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close