শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
সাভারে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৫৪ পিএম আপডেট: ১৬.০৮.২০২৬ ৮:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারে উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি নদী, খাল, বিল ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। 

মৎস্যচাষিদের রোগবালাই নিয়ন্ত্রণ, উন্নত পদ্ধতিতে চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। 

বক্তারা বলেন, প্রাকৃতিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়াও মৎস্য খাতে বিশেষ অবদান রাখা চাষি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। 

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৎস পদক   জাতীয় মৎস্য পক্ষ   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close