রোববার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম: কাঠমান্ডুতে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী      বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫      ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ      ফের মেসির পেনাল্টি মিস, হারল মায়ামি      সব দিক দিয়েই অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে : কামিন্স      জ্বালানি সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
কৃষি-মৎস্য খাতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘কৃষি ও মৎস্য খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষক-মৎস্যজীবীদের আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।’

রোববার (১৬ আগস্ট) লালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কৃষক ও মৎস্যজীবীরা লাভবান হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এ কারণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবহার এবং উৎপাদকদের ন্যায্য সুবিধা নিশ্চিত করার দিকে সরকার গুরুত্ব দিচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘কৃষি ও মৎস্য খাতের উন্নয়নকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। কৃষক, মৎস্যজীবী, উদ্যোক্তা, বাজারব্যবস্থা ও সরকারি সহায়তার মধ্যে সমন্বয় তৈরি করতে হবে। বর্তমান সরকার এ সমন্বয়ের মাধ্যমে উৎপাদনভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার দিকে এগোচ্ছে।’

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মৎস্য পক্ষের কার্যক্রম শুরু হয়। পরে মন্ত্রী লালমনিরহাট পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধান, জেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জাহান প্রমুখ উপস্তিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ত্রাণমন্ত্রী   কৃষি-মৎস্য খাত   কর্মসংস্থান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close