শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      ● সোনা-রূপার দাম কমাল বাজুস      ● সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার      ● নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দ্বিপক্ষীয় বৈঠক      ● অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে বাবার জিডি      ● জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাগুরায় ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া এলাকায় ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার  সোহেল রানা (৩৭) সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, নিজনান্দুয়ালী এলাকায় এক মাদক কারবারি ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি চৌকস দল অভিযান চালায়। একপর্যায়ে সোহেল রানাকে আটক করে তার কাছে থাকা অবৈধ ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাদক কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close