শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      
দেশজুড়ে
সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:০৯ পিএম আপডেট: ১৬.০৮.২০২৬ ৯:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে। মাছ, মুরগি, ডিম ও কাঁচা সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের সরবরাহ, পাইকারি ক্রয়-বিক্রয় এবং খুচরা পর্যায়ের বেচাকেনায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থাকায় প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। অভিযোগের তীর উপজেলার ইছাপুর, পৌরসদর বড় বাজার, সরকারহাট, চৌধুরী হাট, লালিয়ারহাট, বৌ বাজার, আমান বাজার, মদুনাঘাট বাজার, মদনহাটসহ বিভিন্ন বাজারের দিকে। 

স্থানীয়দের দাবি, এ সব বাজারে পণ্য সরবরাহ ও মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রভাবশালী কিছু ব্যবসায়ী বা চক্রের আধিপত্য রয়েছে।  

ক্রেতাদের অভিযোগ, দোকানে মূল্যতালিকা থাকলেও বাস্তব বিক্রয়মূল্যের সঙ্গে তার মিল পাওয়া যায় না। বাজারে গিয়ে ক্রেতাদের সবচেয়ে বড় অভিযোগ পণ্যের দাম কেন এত দ্রুত বাড়ছে, তার স্পষ্ট উত্তর নেই। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লইট্টা মাছ, রুই মাছ, চিংড়ি, রূপচাঁদা, মুরগি, ডিম এবং বিভিন্ন ধরনের কাঁচা সবজির দামে অস্বাভাবিক ওঠানামা দেখা যাচ্ছে। কোনো কোনো পণ্য এক বাজারে যে দামে বিক্রি হচ্ছে, অন্য বাজারে সেটির দাম আরও বেশি। আবার একই বাজারেও দোকানভেদে দামের পার্থক্য দেখা যায়। এতে সাধারণ ক্রেতারা যেমন বিভ্রান্ত হচ্ছেন, তেমনি প্রকৃত বাজার-দর সম্পর্কে ধারণা পাওয়াও কঠিন হয়ে পড়ছে।

এক ক্রেতা বলেন, ‘বাজারে ঢোকার আগে যে টাকা নিয়ে আসি, বের হওয়ার সময় দেখি প্রায় সব শেষ। পণ্যের দাম কেন বাড়ল, তার হিসাব কেউ দিতে পারে না।’

আরেক ক্রেতা বলেন, ‘মাছ-মাংসের পাশাপাশি এখন ডিম ও সবজি সাধারণ মানুষের প্রতিদিনের খাবারের উপকরণও নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে অনেক পরিবারকে প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনে সংসার চালাতে হচ্ছে।’ 

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ে রাখছি। কোনো পণ্যের অন্যায্য মূল্য বৃদ্ধি বা মজুদের খবর পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ সিন্ডিকেট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাজার   চড়া দাম   সিন্ডিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close