শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
রাজধানী
সরু সিঁড়ি-পানি সংকটে বংশালের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে হিমশিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণের বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। গোডাউনের সরু সিঁড়ি দিয়ে ফায়ার ফাইটারদের ওপরে উঠে পানি দিতে সমস্যা হচ্ছে। পাশাপাশি রয়েছে পানির সংকট। ভবনটিতে কোনো ধরনের ফায়ার সেফটি ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আরও বেগ পেতে হচ্ছে।
 
আজ রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে মুকিমবাজারের একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। গোডাউনের সিঁড়ি সরু হওয়ায় ফায়ার ফাইটারদের ওপরে উঠে পানি দিতে বেগ পেতে হচ্ছে। এছাড়া পানির সংকট রয়েছে। তারপরও পর্যাপ্ত পরিমাণ পানি ঘটনাস্থলে নেওয়া হয়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’
 
তিনি আরও বলেন, ‘ভবনে কোনো ধরনের ফায়ার সেফটি ছিল না। ভেন্টিলেশন না থাকায় ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আরও বেগ পেতে হচ্ছে।’

এর পূর্বে, আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘সন্ধ্যা ৬টা দুই মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।’

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বংশাল আগুন   মুকিমবাজার অগ্নিকাণ্ড   হেলমেটের গোডাউন   ফায়ার সার্ভিস  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close