রোববার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম: কাঠমান্ডুতে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী      বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫      ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ      ফের মেসির পেনাল্টি মিস, হারল মায়ামি      সব দিক দিয়েই অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে : কামিন্স      জ্বালানি সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জ হাসপাতালে অনুমতি ছাড়া খাবার বিতরণ : চিকিৎসক-নার্সসহ সাত জনকে শোকজ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতদের খাবারের প্যাকেট বিতরণের ঘটনায় একজন চিকিৎসক, তিনজন সিনিয়র স্টাফ নার্স, দুইজন আনসার ও একজন নিরাপত্তা প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ আগস্ট বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত কয়েকজন ব্যক্তি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ভর্তিকৃত রোগীদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন। সরকারি বিধিবহির্ভূত এ ঘটনার সময়ে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হয়েছে। এ বিষয়ে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হলো।

শোকজ প্রাপ্তরা হলেন— মেডিকেল অফিসার ডা. তানহা শোয়াইব, সিনিয়র স্টাফ নার্স তহুরা আক্তার, আসাদুল হক ও আসমা খাতুন, আনসার সদস্য আকাশ ইসলাম ও পাশারুল ইসলাম এবং নিরাপত্তা প্রহরী শাকিল আহমেদ।

এ দিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মোরশেদ আলমকে সভাপতি, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার চমন সদস্য সচিব ও মেডিকেল অফিসার ডা. জামিল আরাফাত নিবিড়কে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ মনজুরুল হকের নির্দেশনায়  ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হাসান সিজানের উদ্যোগে শতাধিক রোগীর মাঝে এ খাবার বিতরণ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চিকিৎসক   নার্স   শোকজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close