শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      
দেশজুড়ে
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫০ পিএম
নিহত ইলিয়াস। ছবি: প্রতিনিধি

নিহত ইলিয়াস। ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয় উপজেলায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলিয়াস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সান্তাহার থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি শাহাগোলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ইলিয়াস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা ইতোমধ্যে থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় একটি অপমৃত্যু (ইডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আত্রাই   তিতুমীর এক্সপ্রেস   ট্রেনের ধাক্কা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close